Uncategorized

ভোলার নৌ পুলিশের অভিযানে ৫ লক্ষ মিটার কারেন্ট জালসহ আটক -১ 

  প্রতিনিধি 21 July 2020 , 8:06:56 প্রিন্ট সংস্করণ

ভোলার নৌ পুলিশের অভিযানে ভেদুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও বহনকারী ট্রাকসহ একজন কে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে নৌ পুলিশের অভিযানে ওসি সুজন পাল এর নেতৃত্বে এ এসআই শরিফুল ইসলামসহ সর্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরিয়া ফেরিঘাট থেকে আটক করা হয়।
আটকৃত মোঃ ডালিম (৩১) মুন্সিগঞ্জ সদর থানার চাম্পা তোলা গ্রামের মৃত্যু আবদুস সোবাহান ভুইয়ার ছেলে এবং ঢাকা মেট্রো ন-২০-০০১৯ ট্রাক জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ।
নৌ পুলিশের ওসি সুজন পাল বলেন, আটকৃত জাল কোর্টের অনুমতি নিয়ে নষ্ট করে দেওয়া হবে এবং এই বিষয়ে ভোলা সদর থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।