দেশজুড়ে

মর্ডানার প্রথম ডোজ বন্ধ – দ্বিতীয় ডোজ চালু

  প্রতিনিধি 10 August 2021 , 1:48:29 প্রিন্ট সংস্করণ

আগামী ১২ আগস্ট থেকে মর্ডানার প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ওইদিন (১২ আগস্ট) থেকে মর্ডানার দ্বিতীয় ডোজ হচ্ছে।

অন্যদিকে, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে বাধ্যতামূলক সিনোফার্মার দ্বিতীয় ডোজ চালুর নির্দেশনা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বলা হয়েছে, ১২ আগস্টের পর সারা দেশে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া বন্ধ ও ২য় ডোজ দেওয়া শুরু করতে হবে।

তবে যেসব স্থানে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ উদ্বৃত্ত আছে সেখানে দ্রুত ১ম ডোজ দেওয়া শেষ করে ২য় ডোজ দেওয়া শুরু করতে হবে। চাহিদা মতো সারা দেশে মডার্না ভ্যাকসিনের ২য় ডোজ শিগগিরই পাঠানো হবে।

১৪ আগস্ট থেকে সারা দেশে অবশ্যই সিনোফার্ম ভ্যাকসিরেন ২য় ডোজ দেওয়া শুরু করতে হবে।

আরও খবর

Sponsered content