Uncategorized

মাহিন্দ্র-টমটম মুখোমুখি সংঘর্ষ, আহত-৬

  প্রতিনিধি 22 December 2020 , 1:31:24 প্রিন্ট সংস্করণ

রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মাহিন্দ্র-টমটম মুখোমুখি সংঘর্ষে ৬জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার ক্লাব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মাহিন্দ্রটি আটক করেছে।
আহতরা হলো উপজেলার গালুয়া দুর্গাপুরের আঃ খালেক হাওলাদারের স্ত্রী
মোর্শেদা বেগম (৬০), মৃত তৈয়ব আলী হাওলাদারের পুত্র কাইয়ুম হাওলাদার (৪০),
মো. মোসলেম হাওলাদারের পুত্র জাহাঙ্গীর (৫২), হাইলাকাঠী গ্রামের মো. ওমর
আলী হাওলাদারের পুত্র মো. বাবু হাাওলাদার (২০), ইন্দ্রোপাশা মো. সামশের
মোল্লার পুত্র মো. হানিফ মোল্লা (৩৫), বরিশালের গুটিয়ার আঃ হাইর পুত্র
হান্নান (৫৫)।
স্থানীয়রা জানায়, টমটমটি যাত্রী নিয়ে রাজাপুর সদরের বাইপাসমোড়ে
আসছিল। বিপরিত থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্র বেপরোয়া
গতিতে ছুটে এসে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র ও
টমটমে থাকা ৬ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ৩ জনকে ভর্তি রেখে আশঙ্কজনক
অবস্থায় মোর্শেদা, হান্নান ও বাবুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-
ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও খবর

Sponsered content