দেশজুড়ে

মুলাদীর কাজিরচরে সড়কের বেহাল দশা, সাধারন মানুষের দূর্ভোগ

  প্রতিনিধি 9 July 2020 , 10:54:13 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের একটি রাস্তার বেহাল দশার কারনে শতশত মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সামান্য বৃষ্টি হলেই কাজিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাওলাদার ব্রিজ সংলগ্ন রাস্তাটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পরে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই ওয়ার্ডের বাসিন্দাদের দূর্ভোগ যেন পিছু হাটছে না। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, ‘আমাদের এলাকার গুরুত্বপূর্ণ একটি রাস্তা এটি, এই রাস্তাটি নিয়ে আমাদের দূর্ভোগের শেষ নেই।’ তারা অভিযোগ করে বলেন, ‘আমাদের এই রাস্তার জন্য অনেক মানুষকে ভোগান্তি পোহাতে হয় কিন্তু কেউ আমাদের এই রাস্তাটির জন্য কিছুই করছেন না।’ এদিকে স্থানীয়রা এই দূর্ভোগের হাত থেকে রক্ষা পেতে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম খান মিঠু সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও খবর

Sponsered content