প্রতিনিধি 22 August 2020 , 10:58:40 প্রিন্ট সংস্করণ

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামে নিজ বসত বাড়ীতে অসহায় ভাবে জীবন যাপন করছেন খোর্সেদা বেগম গংরা সূত্রে জানা গেছে বিগত ৫০ বছর যাবত এই বাড়ীতে বসত করে আসছে।

এই তফসিল সম্পত্তি নিয়ে বরিশাল – মুলাদী সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করে মোর্শেদা বেগম যাহার মামলা নং- ৩৭/ ১২ এই সাল থেকে মামলা রুজি করিয়া বিবাদী আঃ রফ মুন্সী আসামী করে মামলা পরিচালনা করেন উক্ত জমির খতিয়ান নাম্বার ৬৯- দাগ ৩৬৯/৪৫৬ এই দাগে খোর্শেদা গংরা ও কাসেম প্যাদা উক্ত জমিতে দখল অবস্হায় আছে।
তাই কাসেম প্যাদা জানান বিবাদী স্হানীয় প্রভাবশালী হওয়ায় আমি ও আমার পরিবারের সবাই কে হুমকী দিয়ে এই জমি উচ্ছেদ করার ও ছেরে দেয়ার হুমকী দিয়ে আসছ।
তাই আমি অসহায় বলে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করি ।





