দেশজুড়ে

রাঙ্গাবালীতে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি 26 November 2021 , 6:53:05 প্রিন্ট সংস্করণ

দিলীপ দাস, রাংগাবালী প্রতিনিধি : রাঙ্গাবালীতে লঞ্চে অভিযান চালিয়ে চার কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ।

২৬ নভেম্বর সকালে রাঙ্গাবালী থানার ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা থেকে ৩০ কিঃ মিঃ দূরবর্তী ফেলাবুনিয়া লঞ্চঘাটে ঢাকা টু কলাপাড়াগামী “এমভি ইয়াদ” লঞ্চটি তল্লাশী করা হয়। তল্লাশীকালে মোঃ হেলাল হাওলাদার (২৮) এর কাছ থেকে কালো রংয়ের ট্রাভেলিং ব্যাগের মধ্যে রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই পোটলায় প্রত্যেকটিতে ০২ কেজি করে মোট ০৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাজার অবৈধ বাজার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।

অফিসার ইনচার্জ(ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content