দেশজুড়ে

লালমোহনের বদরপুরের ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ’র শপথ সম্পন্ন

  প্রতিনিধি 7 April 2022 , 6:13:35 প্রিন্ট সংস্করণ

লালমোহন প্রতিনিধি॥ লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসাদ উল্লাহ মেলকার শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসাদ উল্লাহ মেলকার কে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী।

পরে শপথ গ্রহণ অনুষ্ঠানের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ মার্চ বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন আসাদ উল্লাহ মেলকার।

আরও খবর

Sponsered content