Uncategorized

সদর উপজেলার ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি 4 January 2021 , 3:44:31 প্রিন্ট সংস্করণ

জেলা প্রশাসন থেকে প্রদত্ত শীতবস্ত্র বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বরিশাল জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা ইমামদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল কালেক্টরেট জামে মসজিদে সদর উপজেলা ইমাম নেতৃবৃন্দের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ ডা. আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন বিএম কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের প্রধান মাওলানা আঃ রব, জাতীয় ইমাম সমিতি মুলাদী শাখার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, বানারীপাড়া উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর চাখারী, মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আঃ মতিন, আগৈলঝাড়া উপজেলা সভাপতি মাওলানা ফজলুল হক, মাওলানা মুনীরুজ্জামান নূরানী, মাওলানা এমএ সালাম, মাওলানা ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বরিশাল জেলা শাখার সভাপতির শূন্য পদে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা আব্দুল হান্নান খানকে সংগঠনের সভাপতির দায়িত্ব দেয়া হয়।

আরও খবর

Sponsered content