প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০১৯, ১২:৫৮ এ.এম
সিঙ্গাপুর যুবলীগের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিঙ্গাপুর যুবলীগের উদ্যোগে
৩০ নভেম্বর শনিবার রাত ৮ ঘটিকায় মোস্তফা প্লাজায় চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কে এইচ আলআমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিঙ্গাপুর যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন ।
প্রকাশক ও সম্পাদক : মারুফ হোসেন