প্রতিনিধি 21 June 2021 , 2:14:21 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে বিপুল ভোটে ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন মো. খলিলুর রহমান জোমাদ্দার।

তিনি ৪৭৯ ভোট পেয়ে ওই ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়। সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে চন্দ্রকান্দা স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেয় ওই ওয়ার্ডের ভোটাররা।
নব-নির্বাচিত ইউপি সদস্য মো. খলিলুর রহমান জোমাদ্দার আজকের তালাশকে বলেন,‘৪নং ওয়ার্ড মালোয়ার গ্রামের মানুষের অনুরোধে আমি এবার নির্বাচনের অংশ নেই, তারা আমাকে ভোট দিয়ে মেম্বার পদে জয়যুক্ত করেছে এজন্য আমি এই এলাকার ভোটারদের কাছে কৃতজ্ঞ, ইনশআল্লাহ ৪নং ওয়ার্ডের উন্নয়নে আমি সব সময় আছি এবং থাকবো।’









