Uncategorized

২৯নং ওয়ার্ডে জসিম শরীফের অর্থায়নে কাপড় ও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি 23 May 2020 , 5:57:42 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক :

বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে ও বরিশালের ২৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক জসিম শরীফের নিজস্ব অর্থায়নের গরীব ও অসহায় পরিবারের মাঝে কাপড়সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জসিম শরিফ তার নিজস্ব অর্থায়নে ১শ পরিবারের মাঝে (প্রতি পরিবারকে) সেমাই, চিনি দুধ, কাপড় বিতরণ করেন।
গরীব ও অসহায় পরিবারের মাঝে কাপড়সহ ঈদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিম শরীফ (যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগ), ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মেহেদি হাসান জাহিদসহ অন্যান্য নেতারা। খাদ্য ও ঈদ উপহার পেয়ে সকলেই খুশি হয়েছে।

আরও খবর

Sponsered content