Uncategorized

৩০ পিচ ইয়াবা সহ আটক – ১

  প্রতিনিধি 14 August 2020 , 6:49:21 প্রিন্ট সংস্করণ

গতকাল ১৩ই আগস্ট বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সারা পেট্রোল পাম্প সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে মাদক ক্রয় বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এয়ারপোর্ট থানার এস আই এনামুল সহ তার একটি টিম। এসময় বিদ্যুৎ অফিসের সামনে থেকে আতিকুল শরিফ সুজন (৩৫) নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে এস আই এনামুল।তিনি দৈনিক আজকের তালাশকে জানান কাশিপুর ইউনিয়নের তিলক গ্রামের মৃত্যু সুলতানা শরিফের পূত্র আতিকুল শরিফ সুজন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় জড়িত আছে এমন সংবাদের ভিত্তিতে আমার টিম সহ অভিযান চালাই তাকে আটক করতে সক্ষম হই, সুজনের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে ভবিষতেও মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content