সকল বিভাগ

আগামীতেও আপনাদের সাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো – এমপি শাওন

  প্রতিনিধি 18 August 2022 , 7:27:36 প্রিন্ট সংস্করণ

লালমোহন প্রতিনিধিঃ লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর ইউনিয়নস্থ কোব্বাত মাষ্টার বাড়ীতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

 

১৮ আগষ্ট বিকেলে উঠোন বৈঠকে প্রধান অতিথি এমপি শাওন বলেন, আপনাদের প্রাপ্য দাবীগুলো পূরনে আমি অঙ্গিকারবদ্ধ হয়েছি। অশান্ত একটা জনপদকে আমি আজ শান্তির নীড়ে রুপান্তর করতে সক্ষম হয়েছি।

 

ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতেও আপনাদেরকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো।

 

অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা হুমায়ুনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content