প্রতিনিধি 23 August 2019 , 12:59:39 প্রিন্ট সংস্করণ

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
ঈদে বাড়ি ফিরতে গিয়ে ১২দিন ধরে নিখোঁজ রয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের আতাহার হাওলাদারের ছেলে প্লাস্টিক কারখানার শ্রমিক জামাল মিয়া(২২)। ১১আগস্ট সকালে শিমুলিয়া ফেরিঘাট থেকে সে নিখোঁজ হয় এবং তার নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত হয়ে তার পরিবারের পক্ষ থেকে ছোটভাই কামাল মিয়া লৌহজং থানায় একটি সাধারন ডায়েরী করে। কিন্তু তাতেও তার সন্ধান না মেলায় নিখোঁজ জামালের পরিবার চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে।





