Uncategorized

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

  প্রতিনিধি 26 September 2020 , 4:02:05 প্রিন্ট সংস্করণ

{"subsource":"done_button","uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1601135947204","source":"other","origin":"gallery","source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1601135947226"}

শামীম ওসমান হীরা:-
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবাগান পয়েন্টে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫টায় সৈকতের ওই এলাকায় ভেসে আসা মরদেহটি স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দিলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তবে পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি। মৃত ব্যাক্তির পরনে কালো শর্টপ্যান্ট  ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content