প্রতিনিধি 27 November 2026 , 2:48:05 প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক:

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, পটুয়াখালী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও নিহত-আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।











