সকল বিভাগ

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার

  প্রতিনিধি 5 October 2023 , 11:48:33 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ মোঃ মাহমুদুল হক মাইদুল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রহমতপুর থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ মাহমুদুল হক মাইদুল চট্টগ্রামের মৃত আঃ আজিজের ছেলে।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রীজের উত্তর পাশের ঢালে নূর আলমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এস আই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এসময় মোঃ মাহমুদুল হক মাইদুল এর নিজ হেফাজতে থাকা ৫৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মোঃ মাহমুদুল হক মাইদুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।

আরও খবর

Sponsered content