অপরাধ

কলাপাড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

  প্রতিনিধি 21 July 2019 , 4:47:03 প্রিন্ট সংস্করণ

কলাপাড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বরিশাল অফিস :-
বরগুনার নয়ন বন্ডের মতই প্রকাশ্যে গাড়ির গতিরোধ করে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী বাহিনীরা। রবিবার সকাল ১০ টায় কলাপাড়া ব্রিজের ঢালে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ী পটুয়াখালী কলাপাড়া উপজেলার পূর্ব সোনাতলা গ্রামের আব্দুল জলিল চৌকিদারের ছেলে জসিম চৌকিদার (৩৫)। স্থানীয়রা আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আহতের পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত হাসেম আলীর মেয়ে নূরজাহান বেগমের কাছ থেকে গত দুই বছর পূর্বে দলিল মূলে ১৬ শতাংশ জমি ক্রয় করে জসিম। ক্রয় কৃত জমিতে ওই এলাকার চিহ্নিত ভূমি দস্যু জয়নাল মালিকানা দাবি করে দখলের পায়তারা চালায়। এ নিয়ে জসিমের সাথে দু’বছর ধরে জয়নালের বিরোধ চলতে থাকে। পূর্ব শত্রুতার জের ধরে অটো যোগে নিজাম বাড়ি থেকে কলাপাড়া যাওয়ার পথে গাড়ির গতিরোধ করে জয়নাল, তার দুই চালক ও মামা শ্বশুর সহ অজ্ঞাত ৬/৭ জন ভারতীয় সন্ত্রাসীরা। এসময় হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে ও ধারালো অস্ত্র (রামদা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তখন গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের সহায়তায় প্রাণে রক্ষা পেলেও একটি চোখ হারানোর আশঙ্কা রয়েছে বলে জানান স্বজনরা।
এ বিষয়ে কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত স্বজনরা জানান।
এ ঘটনায় অভিযুক্ত জয়নালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content