প্রতিনিধি 16 June 2021 , 1:30:41 প্রিন্ট সংস্করণ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিষপানে রাব্বি মাতুব্বর (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বাবা মায়ের সাথে অভিমান করে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে রাব্বি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। মৃত রাব্বি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলা পাড়া গ্রামের হামিদ মাতুব্বরের ছেলে।
মৃতের ভাই আনিস মাতুব্বর সাংবাদিকদের জানান, রাব্বি পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ইটভাটায় শ্রমিকের কাজ করতো।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান আজকের তালাশকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।











