সকল বিভাগ

কাজী আজাদ‘র মৃত্যুতে বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র শোক প্রকাশ

  প্রতিনিধি 17 April 2021 , 5:15:57 প্রিন্ট সংস্করণ

খবর বিজ্ঞপ্তি ॥ দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের মেজো ভাই, বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী নেছার উদ্দিন আজাদের মৃত্যুতে বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল’র সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী আজাদ ছিলেন সাংবাদিক বান্ধব। সমাজসেবায় ও ব্যবসা ক্ষেত্রে তার অবদান মানুষ আজীবন মনে রাখবে। উল্লেখ্য, কাজী নেছার উদ্দিন আজাদ শুক্রবার (১৬ এপ্রিল) রাতে  নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। কাজী আজাদ নগরীর কাশিপুর-গড়িয়ারপাড় এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কয়েকদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ গতকাল তার বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবার পর পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

আরও খবর

Sponsered content