সকল বিভাগ

কুয়াকাটায় গ্রীন লাইন বাসের চাপায় ব্যবসায়ী নিহত

  প্রতিনিধি 14 March 2023 , 4:51:56 প্রিন্ট সংস্করণ

কুয়াকাটায় গ্রীন লাইন বাসের চাপায় ব্যবসায়ী নিহত

মো: ইলিয়াস শেখ কুয়াকাটা ॥ সড়কপথে ঝরে গেল তাজা প্রাণ,পটুয়াখালীর কুয়াকাটার তুলাতলী নতুন বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী কমল দাস (৪০) নামে এক ব্যবসায়ী ঘটনা স্থানে নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ২০২৩) সকাল ৭ টার দিকে ঢাকা থেকে আসা গ্রীনলাইন পরিবহন কুয়াকাটা থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।নিহত ব্যক্তি কলাপাড়া পৌর শহরের ৭নং ওয়ার্ডের ধিরেন দাস এর ছেলে, তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার এবং পরিবহন আটক করলেও পালিয়ে যায় চালক।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়া যাওয়ার পথে কুয়াকাটার তুলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহন নামের একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content