সকল বিভাগ

গলাচিপায় মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি 16 June 2021 , 1:28:11 প্রিন্ট সংস্করণ

গলাচিপা প্রতিনিধি || পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ নিয়াজ হাওলাদার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতার নিয়াজ উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামের মৃত তোফায়েল হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রামর্দ্দন গ্রামের মোল্লার হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় নিয়াজের কাছ খেকে ১২০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিয়াজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content