দেশজুড়ে

চরবাড়ীয়ায় ১৫ দিনের মধ্যে অবৈধ মাছ বাজার সরানোর নির্দেশ

  প্রতিনিধি 17 February 2024 , 2:13:50 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ আগামী ১৫ দিনের মধ্যে বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের তালতলী বন্দরে ‘শেখ রাসেল শিশু পার্ক’ এর জমি থেকে আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলামকে মাছ বাজার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনায় গিয়ে তিনি এ আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ইতালি শহিদ ও তার অনুসারীরা।

 

অভিযুক্ত ইতালি শহিদ বলেন, মাছ বাজার সরানোর জন্য ১ মাসের সময় চেয়েছিলাম কিন্তু ১৫ দিন পেয়েছি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, শেখ রাসেল শিশু পার্কের মধ্যে বসানো অবৈধ মাছ বাজার উচ্ছেদে করতে আজ সকালে গিয়েছিলাম। ঘটনাস্থলে শহিদুল ইসলাম এসে মাছ বাজারটি সরানোর জন্য ১ মাসের সময় দাবি করে। পরে ১৫ দিনের মধ্যে ওই মাছ বাজার সরিয়ে নিতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content