সকল বিভাগ

জাতীয় শোক দিবস উপলক্ষে মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাত

  প্রতিনিধি 20 August 2022 , 5:13:38 প্রিন্ট সংস্করণ

রেজা হাওলাদার মুলাদীঃ ​১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুলাদী গফুর মল্লিক পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

 

গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজানাতে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

 

ক্রিড়া শিক্ষক দিদারুল আহসান খানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী এআর লজিষ্টিক এর প্রোপাইটর এম এ আজিজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জুয়েল খান, শাহিন সরদার, ২নং ওয়ার্ড কাউন্সিলর জাফর মল্লিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর খান সোলায়মান,

 

গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম শফিকুল ইসলাম, আঃ আলী, জাহিদুল কবির, এনায়েত আহসান খান রনি, মুকুল গোলদার, মুশফিকুর রহমান পাপ্পু, জাকিরুন নেছা, শামিমা, বিপুল চন্দ মন্ডল, পৌর যুবলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার,

 

পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি ফারুক বয়াতী, যুবলীগ নেতা মুরাদ মল্লিক, রাকিব মল্লিক, খাইরুল মল্লিক সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

আরও খবর

Sponsered content