Uncategorized

ঝালকাঠিতে বৃষ্টিবাদল উপেক্ষা করে ত্রান নিয়ে প্রতিবন্ধীদের সহায়তায় কাউন্সিলর হাফিজ

  প্রতিনিধি 28 April 2020 , 1:48:47 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক :-



গত দুই দিন বৃষ্টি বাদল উপেক্ষা করে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রতিবন্ধীদের খোঁজ নিয়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর  হাফিজ আল মাহমুদ। নিজ নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে তালিকা করে ত্রান বিতরণ করছেন মানবদরদীর আরেক নাম হাফিজ আল মাহমুদ। বৃষ্টি বাদল আর করোনা ভাইরাসের আতঙ্ক থামাতে পারেনি এই ত্রানের ফেরিওয়ালাকে। হাফিজ আল মাহমুদ ফেরিওয়ালাদের মতো ত্রাণ নিয়ে রাত দিন দুয়ারে দুয়ারে ঘুরছেন কর্মহীন গরীব অসহায় মানুষের মাঝে। আর এ কাজটি তিনি কখনও বৃষ্টিতে ভিজে আবার কখনও রৌদ্রে পুড়ে করে যাচ্ছেনা। ইতিমধ্যেই  তিনি ঝালকাঠির অন্যতম ত্রানদাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন বলে এলাকাবাসী জানান।

আরও খবর

Sponsered content