প্রতিনিধি 16 February 2021 , 10:19:53 প্রিন্ট সংস্করণ

১৫ ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ শহীদুল ইসলাম সহ সঙ্গীয় অফিসারবৃন্দ

গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ১ নং ওয়ার্ড ধানসিঁড়ি সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় কোতয়ালী মডেল থানাধীন ১১ নং ওয়ার্ড নতুন বাজার পুরাতন শ্মশান এলাকার মৃত কাদের শেখ’র ছেলে
মোঃ জসীম শেখ (২৮) কে ১৫ (পনের) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এ ঘটনায়, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










