Uncategorized

পটুয়াখালীতে নদী সাঁতরে ট্রলারে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

  প্রতিনিধি 29 January 2021 , 8:08:22 প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি ‍॥ নদী সাঁতরে ট্রলারে উঠতে গিয়ে পটুয়াখালীর দশমিনায় মো. সাইফুল সরদার (২৫) নামে এক যুবক নদীতে নিখোঁজ হন। এর পাঁচ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী-উলানিয়া ব্রিজ এলাকার বুড়াগৌরঙ্গ নদীতে নিখোঁজ হন ওই যুবক। বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

মো. সাইফুল সরদার রনগোপালদী বাজার এলাকার মো. হারুন সরদারের ছেলে।

দশমিনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সালাউদ্দিন মিয়া যুগান্তরকে জানান, সাইফুল সরদার রনগোপালদী-উলানিয়া ব্রিজ এলাকার বুড়াগৌরঙ্গ নদীর মাঝে থাকা একটি বরফবাহী ট্রলারে সাঁতরে উঠতে চেয়েছিলেন। পরে ট্রলারে উঠতে না পেরে কিনারায় ফিরে আসার সময় নদীতে ডুবে যান।

ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থল থেকেই তার লাশ উদ্ধার করে দশমিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

আরও খবর

Sponsered content