প্রতিনিধি 18 July 2021 , 4:07:35 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড পলাশপুরে পাম্প হাউজ উদ্বোধন করা হয়েছে।

রবিবার ২৬ হাজার গ্যালন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই পাম্প হাউজের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কেফায়েত হোসেন রনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছিলেন পলাশপুরের বাসিন্দারা। তাদের সমস্যা সমাধানের জন্য এই পাম্প হাউজ স্থাপন করেন বিসিসি মেয়র।








