সকল বিভাগ

বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সাংবাদিক ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ

  প্রতিনিধি 5 August 2023 , 1:25:36 প্রিন্ট সংস্করণ

  • তালাশ প্রতিবেদক॥
    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রোদ্ধা নিবেদন করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন। ইউনিয়নের সংগ্রামী সভাপতি স্বপন খন্দকারের নেতৃত্বে শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পনে অংশ নেন সংগঠনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুল ইসলাম, নেছার উদ্দিন টিপু, নাজমুল আলম প্রমূখ।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজিএ) নেতৃবৃন্দ।

 

এসময় বিএফইউজিএ এর সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক দীপ আজাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি স্বপন খন্দকার বিএফইউজিএ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে বরিশালে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবাদিক ইউনিয়ন সর্বদা সচেস্টা থাকবে।

আরও খবর

Sponsered content