প্রতিনিধি 23 May 2021 , 2:27:42 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ’র সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জস্থ সমাধিসৌধে দোআ আর মাগফিরাত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি মোঃ দিদার আহম্মদ বিপিএম পিপিএম, মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এবং এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম।
এর আগে অতিরিক্ত আইজিপি মহোদয়গণ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।









