Uncategorized

বরিশালে জনশুমারি ও গৃহগণনা এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 21 January 2021 , 2:02:56 প্রিন্ট সংস্করণ

জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন এ-ই স্লোগান নিয়ে ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পরিকল্পনা মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় এম. এ. মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

বিশেষ অতিথি ছিলেন সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,

জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন প্রধান অতিথি।

আরও খবর

Sponsered content