Uncategorized

বরিশালে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

  প্রতিনিধি 5 August 2021 , 9:49:10 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বিভাগীয় শহর বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো সাইফুল ইসলাম বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জ জিআইজি এস এম আক্তারুজ্জামান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর খান আলো, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো ইউনুস প্রমুখ।

এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে তার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ।

আরও খবর

Sponsered content