সকল বিভাগ

বরিশালে শহীদদের শ্রদ্ধায় হাজারো মোমবাতিতে আলোকিত বধ্যভূমি

  প্রতিনিধি 26 March 2023 , 6:04:43 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাজারো মোমবাতির আলোয় আলোকিত করা হয়েছে বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা।

শনিবার রাত ১১টা ১০ মিনিটে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে পাক বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের স্থানটিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।

এ সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, “এটা চেতনার জায়গা। এ জায়গায় আসলে আমাদের তরুণ প্রজন্ম অনুভব করে, মা বোনদের ইজ্জত নিয়ে কিভাবে হত্যা করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।” রোববার স্বাধীনতা দিবসের কর্মসূচিও এখানে পালন করা হবে বলে জানান তিনি।

পরে মোমবাতি প্রজ্জলন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাবিহীন দেশ গড়া যাবে না। প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধরে রাখবো।”

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, “স্বাধীনতার জন্য এত রক্ত দেয়ার ইতিহাস কোথাও নেই। পাক হানাদার বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে।”

আরও খবর

Sponsered content