Uncategorized

বরিশালে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পুলিশের খাঁচায়

  প্রতিনিধি 16 April 2022 , 5:36:04 প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক : বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকার অঞ্জন শো-রুমের সামনে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌকোস উপ-পুলিশ পরির্দশক(এসআই) মেহেদী, এএসআই সাইফুলসহ তাদের সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

এসময় ব্যাহ ভর্তি ১২ কেজি গাঁজাসহ ফয়সাল নামের এক যুবককে আটক করে। আজ শনিবার(১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয় বলেও নিশ্চিত করেন পুলিশের ওই কর্মকর্তা।

আটকৃকত ব্যক্তি হলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী গ্রামের আবুল কালাম হাওলাদারের পুত্র ফয়সাল হাওলাদার।

 

এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান ফয়সাল নামের এক ব্যক্তিকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগেও মাদক বেশ কয়েকটি অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করেছে এসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স। এজন্য বেশ কয়েকবার শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরষ্কারও পেয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content