সকল বিভাগ

বরিশালে ২১ ড্রাম জাটকা সহ আটক- ২

  প্রতিনিধি 18 March 2023 , 4:36:09 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশালের বাবুগঞ্জে পিকআপভর্তি ২১ ড্রাম জাটকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, বিপুল পরিমাণ জাটকা বরিশাল থেকে রাজধানী ঢাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছে এমন গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ২১ ড্রাম জাটকা জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানচালক ও তার সহযোগীকে আটক করা হয়।

 

আটক দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওসি হেলালউদ্দিন বলেন, মৎস্য অফিসের সহায়তায় জাটকাগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও খবর

Sponsered content