প্রতিনিধি 8 March 2023 , 7:30:13 প্রিন্ট সংস্করণ

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালে বাবুগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোঃ গোলাম রাব্বি নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো.গোলাম রাব্বি একই গ্রামের মিলন তামিদারের ছেলে। স্থানীয় সূত্রে জানায়, দুপুরে দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল গোলাম রাব্বি। পরিবারের সদস্যদের অগোচরে উঠানের পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রাব্বিকে পুকুরের পানিতে দেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Paniস্বজনরা জানান, দুপুরে দিকে বাড়িতে কাজ করছিলেন পরিবারের লোকজন। বাড়ির উঠানে খেলছিল রাব্বী। একপর্যায়ে উঠানে রাব্বীকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন তার মা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত বলে জানান।










