সকল বিভাগ

ভোলায় কীটনাশক পানে ৩ সন্তানের জননীর মৃত্যু

  প্রতিনিধি 7 March 2021 , 7:36:48 প্রিন্ট সংস্করণ

আকতারুল ইসলাম আকাশ,ভোলা: ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা গ্রামে কীটনাশক পানে ৩ সন্তানের জননী রিংকু (৩৪) বেগমের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। রিংকু বেগম ওই গ্রামের খোকন হোসেনের স্ত্রী ও ৩ সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কি কারণে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও খবর

Sponsered content