প্রতিনিধি 19 June 2021 , 11:24:53 প্রিন্ট সংস্করণ

আকতারুল ইসলাম আকাশ,ভোলা: ভোলা-চরফ্যাশন মহাসড়কের বাংলা বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নূরে আলম (৩৫) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত নূরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে। সে লক্ষ্মীপুর জেলায় একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন।
নিহতের পরিবার জানান, শনিবার সকালে নিজ কর্মস্থল লক্ষ্মীপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হন নূরে আলম। পথিমধ্যে বাংলা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আশা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন।











