সকল বিভাগ

মুলাদীতে নব-নির্বাচিত মেয়র রুবেলকে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা

  প্রতিনিধি 15 February 2021 , 3:12:59 প্রিন্ট সংস্করণ

মুলাদী প্রতিনিধি॥ মুলাদী পৌরসভা নির্বাচনে ৩য় বারের মত মেয়র নির্বাচিত হওয়ায় নগর পিতা ও সাবেক উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি, পৌরসভা উন্নয়নের রূপকার মোঃ শফিক উজ জামান রুবেল কে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে।

 

গত ১৪ই ফেব্রুয়ারী তারিখে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে ৩য় বারের মত মেয়র নির্বাচিত হওয়ায়  ১৫ ই ফেব্রুয়ারী বিকাল সাড়ে তিন নগর পিতা মোঃ শফিক উজ জামান রুবেল এর বাসায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

এসময় উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভার সচিব মোঃ শফিউল আলম, সহকারী প্রকেীশলী শিশির কুমার সিকদার, এসডিও মোঃ জাকির হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আবু সাদত হাম্মাদ সায়েম খান, উপ-সহকারী প্রকৌশলী সুপ্তজিত সমাদ্দার, কর নির্ধারক মোঃ শহিদুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আল আমিন খান, লাইসেন্স পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম, প্রধান সহকারী মোসাঃ কামরুন নাহার, কার্যসহকারী মোসাঃ সাইফুন নাহার, টিকাদান সুপার ভাইজার মোঃ মনিরুজ্জামান, গার্ভেজ ট্রাক চালক মোঃ ফজলুল হক, আকতার উদ্দিন শাহিন, শাখাওয়াত হোসেন রুমন, মোঃ সুমন হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, সুবর্ণা সহ মুলাদী পৌরসভার তথ্য ও সেবা কেন্দ্র উদ্যোক্ত মোঃ জুবায়ের হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content