সকল বিভাগ

মুলাদীর গাছুয়া ইউপি নির্বাচনে জনগনের পছন্দের প্রার্থী জাতীয় পার্টির সহ-সভাপতি মালেক সিকদার

  প্রতিনিধি 6 January 2021 , 2:56:26 প্রিন্ট সংস্করণ

মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে গাছুয়া ইউনিয়নের জাতীয় পার্টির উপজেলা সহ-সভাপতি, সমাজ সেবক প্রবাসী আব্দুল মালেক সিকদার কে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। গাছুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখা যায় আব্দুল মালেক সিকদার বিগত দিনে জাতীয় পার্টির আদর্শকে ভালবেসে জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দিয়ে সুমান অর্জন করেন, যার ফল স্বরুপ বরিশাল-৩(মুলাদী-বাবুগঞ্জ) আসনের সাংসদ, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু ও মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক ও পৌরসভা কাউন্সিলার মোঃ আরিফ হোসেন সরদার গত ৩ রা জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী শেষে আলোচনা সভায় গাছুয়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল মালেক সিকদারকে নির্বাচন করার ঘোষনা প্রদান করেন। আব্দুল মালেক সিকদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বরিশাল-৩(মুলাদী-বাবুগঞ্জ) আসনের সাংসদ, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু আদর্শ ও সততা ভালবেসে এবং জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত থেকে রাজনীতির সাথে জরিত ছিলাম এবং নিজের স্বচ্ছলতা ও এলাকার উন্নয়নের জন্য কিছু দিন প্রবাসে থেকে এলাকার উন্নয়নে কাজ করেছি। মহামারী করোনা সময় ৪০০ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করি। এখান পর্যন্ত এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছি, যত বেচে থাকব এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবো। জনগন যদি চায় তাহলে আমি নির্বাচন করে জয়ী লাভ করব।

আরও খবর

Sponsered content