দেশজুড়ে

যশোরে গাঁজাসহ এক মাদক বিক্রেতা আটক

  প্রতিনিধি 26 March 2021 , 4:32:44 প্রিন্ট সংস্করণ

যশোর সদরের রুপদিয়া নরেন্দ্রপুর ক‍্যাম্প পুলিশ ও জেলা মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব‍্য গাঁজা সহ দুজনকে আটক করেছে।আটককৃতরা হলো:সদর উপজেলার নরেন্দ্রপুর মোড়লপাড়ার কুতুবউদ্দিনের ছেলে জাহিদ হাসান (২৫) ও সদরের ডমূদিয়া ফকিরপাড়ার মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে আব্দুস ছাত্তার(৭০)।
নরেন্দ‍্রপুর ক‍্যাম্পের এস আই সুপ্রভাত মন্ডল জানান,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোষ্ট অফিস মোড়ে জনৈক আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে ঢাকুরিয়া – রুপদিয়া সড়কের উপর প্রতিদিনের ন‍্যায় গাঁজা বিকিকিনি করছিল।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জাহিদ হাসানকে আটক করে।পরে দেহ তল্লাশি চালিয়ে বাম হাতে থাকা শফিং ব‍্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১শ’ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

Sponsered content