সকল বিভাগ

লালমোহনে শতভাগ শিক্ষ‍ার নিমিত্তে শিক্ষকের ভূমিকায় এমপি শাওন

  প্রতিনিধি 1 June 2022 , 9:31:56 প্রিন্ট সংস্করণ

আরশাদ মামুন, লালমোহন‍ঃ লালমোহন তজুমুদ্দিনের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে এগিয়ে চলা জনতার নেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। শতভাগ শিক্ষিত এলাকা গড়ার সফল কান্ডারী যিনি শত ব্যস্ততার মাঝেও সময় করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যান। শিক্ষার্থীদের আরো বেশি আগ্রহী করে তুলতে নিজেই পাঠদান করার মাধ্যমে শিক্ষকের ভুমিকা পালনে অতুলনীয় শিক্ষা বান্ধব জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি।

 

১লা জুন বুধবার সকালে হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে একপর্যায়ে ক্লাস রুমে প্রবেশ করে কুশল বিনিময়সহ পাঠদান করান এমপি শাওন। এসময় সাধারণ শিক্ষার্থীরাও শিক্ষা বিস্তারে অনন্য উচ্চতায় আসীন হওয়া এমপি শাওনকে কৃতজ্ঞ চিত্তে শুভেচ্ছা জানান।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণে আমৃত্যু কাজ করে যাব। বঙ্গবন্ধু কন্যার ভিশন বাস্তবায়নে সুশিক্ষায় শিক্ষিত জাতি গড়ার বিকল্প নেই।

আরও খবর

Sponsered content