Uncategorized

শরিয়তপুর জেলা প্রশাসন তহবিলে দুঃস্থদের জন্য ইদ্রিস ফরাজীর সহায়তা প্রদান

  প্রতিনিধি 24 April 2020 , 12:02:00 প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্টঃ
ইতালি আওয়ামী লীগের সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক,দানবীর হাজী মোঃ ইদ্রিস ফরাজী শরিয়তপুর জেলা প্রশাসনের ত্রান তহবিলে এক লক্ষ টাকা প্রদান করেছে। তিনি এই অর্থ প্রদান করায় শরিয়তপুর জেলা প্রশাসনের ফেসবুক পেজ এ তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কতৃপক্ষ। করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোকে সহযোগিতা করছে জেলা প্রশাসন। ত্রান তহবিলে এক লক্ষ টাকা প্রদান করে ইদ্রিস ফরাজী বলেন এটি সামান্য টাকা, চেষ্টা করছি সব যায়গায় শরিক থাকতে। তবে সকল বিত্তবানদের এভাবে এগিয়ে আসা উচিত।

আরও খবর

Sponsered content