সকল বিভাগ

শোক দিবস উপলক্ষে কলাপাড়া পৌরসভার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ

  প্রতিনিধি 15 August 2022 , 1:56:09 প্রিন্ট সংস্করণ

কলাপাড়া প্রতিবেদকঃ পটুয়াখালী কলাপাড়া পৌর সভার উদ্যোগে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় সোমবার দুপুরে দুইশত পঞ্চাশ জন প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

 

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিবুবুর রহমান মহিব।

 

এসময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী জেলা আওয়ামীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, পৌর কাউন্সিল মোঃ হুমায়ুন কবির, মাহবুব আলম, তারেকুজ্জান তারেক, মহিলা কাউন্সিল রোজিনা আক্তার, উম্মে তামিমা বিথী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিরা হাওলাদার স্বপন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল আবুল কালাম সরদার শ্রমিক লীগ নেতা গাজী মামুন প্রমুখ।

আরও খবর

Sponsered content