সকল বিভাগ

সদর উপজেলাবাসীর সুখে দুঃখের সাথি হতে চাই : এসএম জাকির

  প্রতিনিধি 21 March 2024 , 3:20:44 প্রিন্ট সংস্করণ

বরিশাল সদর উপজেলার কাশিপুরের মুখার্জি বাড়ি পোল একালায় গণসংযোগ করেছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন।

 

বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

 

এ সময় জনগণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে বরিশাল সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে বরিশাল সদর আসনের সাংসদ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে নিয়ে সদর উপজেলার এবং মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো।

 

এসএম জাকির হোসেন আরো বলেন, জনগণের কাতারে শামিল হয়ে জনগণের জনগণের উন্নয়নে কাজ করে যাবো। স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়তে যা যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।

 

জাকির হোসেন বলেছেন,’আমি আপনাদেরই সন্তান তাই সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।’

এসময় আওয়ামী লীগ নেতা আবুয়াল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content