সকল বিভাগ

সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

  প্রতিনিধি 6 June 2022 , 1:37:26 প্রিন্ট সংস্করণ

হযরত কায়েদ ছাহেব হুজুর রহ-এর (নেছারাবাদ কমপ্লেক্সের) প্রতিষ্ঠান বাংলাদেশ হিযবুল্লাহ জমিরাতুল খানকায়ে মুছলিহীন বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে গতকাল বাদ মাগরিব ইসলামিক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা ড.আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর মুছলিহীনের সভাপতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
আলোচনা অনুষ্ঠানে শেষে চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও উপস্থিত ছিলেন জেলা মুছলিহীনের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আব্দুর রশীদ খান, পরিচালক খানকায়ে মুছলিহীন হাফেজ মাওলানা মোঃমহিউদ্দিন রব্বানী, জেলা যুব মুছলিহীনের সভাপতি ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, ছাত্র মুছলিহীনের সভাপতি ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

আরও খবর

Sponsered content