সকল বিভাগ

হিজলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  প্রতিনিধি 22 August 2022 , 3:39:14 প্রিন্ট সংস্করণ

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ শে আগষ্ট সোমবার বেলা ৪ টার সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীহাট বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী ও আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হিজলা-মেহেন্দীগঞ্জের সাংসদ পংকজ নাথ এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন,যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাষ্টার নাসির উদ্দিন,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান প্রমূখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুলাইমান শান্ত।

আরও খবর

Sponsered content