Uncategorized

২৬ মার্চের জনসমাগমসহ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

  প্রতিনিধি 21 March 2020 , 2:23:39 প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক :

মুজিববর্ষের অনুষ্ঠানমালার পর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের জনসমাগমসহ পদক প্রদান অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

শনিবার বঙ্গভবনের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই ওই তথ্য জানান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও খবর

Sponsered content