ইসলামের কথা

মোছলেম উদ্দিন মিয়া মাদ্রাসায় মাহফিল শুরু আজ

  প্রতিনিধি 5 February 2024 , 12:03:34 প্রিন্ট সংস্করণ

১২৬

ফাইজুল ইসলাম ॥ মঙ্গলহাটা গাজী বাড়ী এড: মোসলেম উদ্দিন মিয়া তালিমুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও এলাকাবাসীর উদ্যোগে ৫৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু আজ। প্রতি বছরের ন্যায় ৫ ও ৬ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপী এ ওয়াজ মাহফিল চলমান থাকবে বলে জানান আয়োজকরা।

 

মাহফিলে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন কাশেমী পীর হযরত মাও: বরকতউল্লাহ, প্রধান বক্তা মাও: মো: ছানাউল্লাহ।

২য় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ভান্ডারিয়ার হযরত মাও: মো: আলী আকবর, প্রধান বক্তা মাও: মো: মহসিন, বিশেষ বক্তা মুফতী মো: খবির উদ্দিন। এ সময় সভাপতিত্ব করবেন আলহাজ্ব হযরত মাও: মুফতি মো: ফয়জুল্লাহ।

 

সোমবার বাদ আছর কাশেমী পীর হযরত মাও: বরকতউল্লাহের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মাহফিল শুরু হবে। মাহফিলের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন মাহফিলে।

 

আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হওয়ার আগেই মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ মাহফিল।

আরও খবর

Sponsered content