দেশজুড়ে

এসএমপির নির্দেশনায় মধ্যরাত থেকে বাইক চলাচলে কড়াকড়ি

  প্রতিনিধি 21 November 2026 , 10:24:20 প্রিন্ট সংস্করণ

৭৩

তালাশ ডেস্ক॥
সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

 

 

শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

 

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২১ নভেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে।

 

 

এতে আরো উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

 

 

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

আরও খবর

Sponsered content